ডিএসইসির কিডনি-ইউরোলজি ও নিউরোমেডিসিন বিষয়ক ফ্রি হেলথ ক্যাম্প

আপডেট : ২০ মার্চ ২০১৯, ১৩:৫৯

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) উদ্যোগে সংগঠনের সদস্যদের জন্য কিডনি-ইউরোলজি ও নিউরোমেডিসিন বিষয়ক দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রথম দিন সোমবার রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে।

 

ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনস্ত অ্যাডভান্স সেন্টার অব কিডনি অ্যান্ড ইউরোলজির (আকু) সৌজন্যে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর হল রুমে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। সংগঠনের বিপুল সংখ্যক সদস্য রক্তের নমুনা দেন।

 

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাকির হোসেন ইমন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক। এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন সাবেক নেতারাও। পুরো মেডিকেল ক্যাম্পের সমন্বয় করেন কোষাধ্যক্ষ আবু কাউছার খোকন।

 

ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন বিজনেস ডেভেলপমেন্টের ম্যানেজার শাহ্ নাঈম হাবীব, ডেপুটি ম্যানেজার আব্দুর রাজ্জাক, সি. এক্সিকিউটিভ শাহনুর আলম প্রমুখ।

আরো পড়ুন : ক্রাইস্টচার্চের মসজিদে গুলিতে নিহতদের দাফন শুরু

২০ মার্চ মেডিকেল ক্যাম্পের দ্বিতীয় দিনে রক্ত পরীক্ষার রিপোর্ট প্রদান এবং বিশেষজ্ঞ চিকিৎকরা কিডনি-ইউরোলজি ও নিউরোমেডিসিন বিষয়ক পরামর্শ দিবেন। পাশাপাশি কিডনি-ইউরোলজি ও নিউরোমেডিসিন বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হবে।

 

এতে প্রধান অতিথি থাকবেন বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ। আরো উপস্থিত থাকবেন প্রফেসর ডা. সোহরাব হোসেন সৌরভ, ডা. কাজী আবদুল্লাহ আল-মামুনসহ ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য, কিডনি-ইউরোলজি ও নিউরোমেডিসিন বিষয়ক কয়েকজন চিকিৎসক।

 

ইত্তেফাক/ইউবি