গাজীপুরে জুয়ার আস্তানায় অভিযান, গ্রেফতার ১৭

আপডেট : ১৪ জুন ২০১৬, ১৭:৩৪
 
গাজীপুরের বাঘের বাজার এলাকায় জুয়া খেলার আস্তানা থেকে জেলা গোয়েন্দা পুলিশ ১৭ জন জুয়াড়িকে গ্রেফতার এবং জুয়া খেলার তিনটি স্টিলের বাক্স, নগদ প্রায় তিন লাখ টাকা, ১২টি পিনসহ বিভিন্ন জুয়ার সামগ্রী জব্দ করেছে।
 
সোমবার গভীর রাতে সদর উপজেলার ওই এলাকার একটি ফিড ফ্যাক্টরির পাশে জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন— নরসিংদীর মাসুদ মিয়া (৩২), মো. মুন্না হোসেন (২১), কিশোরগঞ্জের ছেনু মিয়া (৫০), জামালপুরের শফিকুল ইসলাম (৪৫), গাজীপুরের আমির হোসেন (৪৪), আনোয়ার হোসেন (৫০), মন্জুরুল হক (৫৭), সিরাজগঞ্জের আবুল কালাম (৫৫), লালমনিরহাটের আমিনুল ইসলাম (২৪), ফেনীর আরিফুল ইসলাম (২৮), ময়মনসিংহের শফি কামাল (৪৫), রতন সাহা (৪৮), আব্দুল কুদ্দুস দুলাল (৫৮), ঢাকার আলাউদ্দিন (৫৫), সামসুদ্দিন দুলাল (৪৮), টাঙ্গাইলের বাবু মিয়া (৩৪) ও খুলনার আসিক হাসান (২৫)।
 

গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন জানান, ওই এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে কোয়ালিটি ফিড ফ্যাক্টরি সংলগ্ন ফাঁকা জায়গায় প্রকাশ্যে জুয়া খেলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ১৭ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এ সময় অন্যান্য জুয়াড়িরা দৌড়ে পালিয়ে যায়।