আশুলিয়ায় নারীর লাশ উদ্ধার

আপডেট : ১৫ জুন ২০১৬, ১১:৪৯
 
সাভারের আশুলিয়ায় রেহেনা (৩০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয়। তিনি হামীম গ্রুপের ক্লিনার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
 
জানা যায়, মঙ্গলবার দিনগত রাতে জামগড়া ফ্যান্টাসি কিংডমের পাশের একটি ভাড়া বাড়ির ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়া ওই নারীর লাশ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।
 
আশুলিয়া থানার ওসি মোহসিনুল কাদির জানান, মৃত্যুর কারণ লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।