মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ প্রাইমারিতে জয়ী হওয়ার পর জনসমর্থনেও ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আরো এগিয়ে গেছেন হিলারি ক্লিনটন। নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। ভোটারদের শতকরা ৫৪ ভাগ মনে করেন, সাধারণ নির্বাচনে হিলারি ক্লিনটন বিজয়ী হবেন। আর শতকরা ৪০ ভাগ ভোটার মনে করেন নির্বাচনে ট্রাম্প জিতবেন।
এদিকে, রেজিস্ট্রার্ড ভোটারের মধ্যে শতকরা ৪৯ ভাগ হিলারিকে সর্মথন করেছেন; ট্রাম্পকে সমর্থন দিয়েছেন শতকরা ৪২ ভাগ ভোটার। এনবিসি সার্ভে মাঙ্কি এ জরিপ পরিচালনা করে। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী বাছাইয়ে দীর্ঘ ভোটযুদ্ধের সবশেষ ক্ষেত্র ছিল ওয়াশিংটন ডিসির প্রাইমারি। সেখানে প্রাইমারি হওয়ার আগেই হিলারি তাঁর দলীয় মনোনয়ন নিশ্চিত করেছেন।
এদিকে দলীয় বাছাইপর্বের প্রতিপক্ষ বার্নি স্যান্ডার্সের সঙ্গে একান্ত বৈঠক করেছেন হিলারি। সিএনএন।
