সরকারি অর্থ অতিরিক্ত খরচ ও অপব্যবহারের দায়ে অভিযুক্ত হবার পর পদত্যাগ করেছেন জাপানের টোকিও শহরের গভর্নর ইয়োইচি মাসুজোয়ে। তার বিরুদ্ধে অভিযোগ করা হয়, ছুটি কাটানোর সময় তিনি সরকারি অর্থ ব্যবহার করেছেন এবং তার সন্তানদের সরকারি অর্থে অঙ্কন ও কমিকের বই কিনেছেন।
অবশ্য বিষয়টি শুরু থেকেই নাকচ করে আসছেন এই গভর্নর। তিনি জানান, হয়ত নীতিগতভাবে কিছুটা ভুল ছিল তার। কিন্তু তিনি সরকারি অর্থ ব্যক্তিগত কাজে খরচের ইচ্ছা নিয়ে কাজটি করেননি।
এদিকে তার এই পদত্যাগের কারণে বিপাকে পড়েছে শিনজ অ্যাবে সরকার। আগামী ১০ জুলাই জাপানের নির্বাচনে এই পদত্যাগের ঘটনার প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। বিবিসি জানায়, এ নিয়ে জাপানে তীব্র বিতর্কের মুখে পড়তে যাচ্ছেন অ্যাবে।
এদিকে তার এই পদত্যাগের প্রভাব ২০২০ সালের অলিম্পিকেও পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছি বিবিসি। তারা জানিয়েছে, ২০২০ সালে অলিম্পিকের স্বাগতিক দেশ জাপান। টোকিও শহরকে কেন্দ্র করেই চলবে এ আয়োজন। আর তার আগে এমন ঘটনার কারণে বেশ প্রভাব পড়বে দেশটির স্থানীয় রাজনীতিতে। বিবিসি।
