দেশব্যাপী জঙ্গিবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় মোট ২১ জঙ্গি গ্রেফতার হয়েছে। এদের মধ্যে ১৭ জন জেএমবি, একজন হিজবুত তাহরির, দুইজন আনসারুল্লাহ বাংলাটিম (এবিটি) এবং একজন হরকাতুল জিহাদ (হুজি) জঙ্গি সংগঠনের সদস্য।
ঢাকা রেঞ্জের নারায়নগঞ্জ জেলায় হরকাতুল জিহাদের (হুজি) একজন, টাঙ্গাইলে জেএমবির একজন, ময়মনসিংহ রেঞ্জের ময়মনসিংহ জেলায় জেএমবির একজন, শেরপুর জেলায় জেএমবির একজন, রাজশাহী রেঞ্জের রাজশাহী জেলায় জেএমবির একজন, চাঁপাইনবাবগঞ্জে জেএমবি একজন, নওগাঁয় জেএমবির দুইজন, বগুড়ায় জেএমবির তিনজন, খুলনা রেঞ্জের সাতক্ষীরায় জেএমবির একজন, রংপুর রেঞ্জের রংপুরে জেএমবির একজন, দিনাজপুরে জেএমবির একজন, গাইবান্ধায় জেএমবির একজন, পঞ্চগড়ে জেএমবির একজন, নীলফামারীতে জেএমবির একজন, ঠাকুরগাঁওয়ে জেএমবির একজন, বরিশাল রেঞ্জের বরগুনায় আনাসারুল্লাহ বাংলাটিমের (এবিটি) একজন এবং ঢাকায় একজন হিজবুত তাহরীর সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চারটি ককটেল, ৫০০ গ্রাম গান পাউডার, পাঁচটি পেট্রোল বোমা এবং ১০টি উগ্রপন্তি বই জব্দ করা হয়েছে।
