ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন।
জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল চকপাঁচপাড়া মসজিদের সামনে রাস্তা পার হওয়ার সময় মানসিক প্রতিবন্ধী নূরে আলমকে (৩২) ময়মনসিংহগামী একটি ট্রাক চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
