রাজধানীতে অজ্ঞান পার্টির ২৪ সদস্য গ্রেফতার

আপডেট : ১৬ জুন ২০১৬, ১০:৪৫
 
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান ও মলম পার্টির ২৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঈদকে সামেন রেখে অজ্ঞান পার্টির সদস্যদের তত্পরতা প্রতিরোধ করতেই বুধবার রাতে ডিবি এই অভিযান চালায়।
 
ডিএমপির মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, গ্রেফকতারকৃত অজ্ঞান পার্টির সদস্যদের কাছ থেকে বিপুল পরিমাণ অজ্ঞান করার এটিভ্যান ট্যাবলেট ও বিভিন্ন ধরনের মলম উদ্ধার করা হয়েছে।