চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীসহ মোট ১৭৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।
এর মধ্যে জামায়াতের ৩ ও ছাত্রশিবিরের ৭ নেতাকর্মী রয়েছে। এ সময় একটি পিস্তল উদ্ধার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজাউল মাসুদ জানান, অপরাধীদের ধরতে দেশব্যাপী সাঁড়াশি অভিযান চলছে। অভিযানে বুধবার রাতে চট্টগ্রামে ১৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ১৩ ও ওয়ারেন্টভুক্ত ১৪৫জন আসামি রয়েছে।
এছাড়াও বিভিন্ন মামলায় জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
