কলকাতার নতুন ছবিতে

আপডেট : ২০ মার্চ ২০১৯, ১৮:৪৯

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আবারও কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ‘বিবাহ অভিযান’ শিরোনামের ছবিটি পরিচালনা করবেন কলকাতার নির্মাতা বিরসা দাশগুপ্ত। এখানে ফারিয়ার নায়ক টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। বর্তমানে এই ছবির জন্য কলকাতায় রয়েছেন নুসরাত ফারিয়া। শেষ হয়েছে ছবিটিতে চুক্তির আনুষ্ঠানিকতা। শিগগিরই শুরু হবে শুটিং। ২০১৫ বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’র মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ফারিয়ার। এরপর গত দুই বছরে ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস টু’ ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি ছবি মুক্তি পায় তার। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খানের বিপরীতে ‘শাহেনশাহ’ ছবিটি। আসছে রোজার ঈদে মুক্তি পাবে ছবিটি। এদিকে আরও একটি নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন ফারিয়া। উত্তম আকাশ ও বাবা যাদবের যৌথ পরিচালনায় এই ছবিতে তিনি জুটি বাঁধবেন কলকাতার অঙ্কুশের সঙ্গে।