রামুতে হোমিও চিকিৎসককে গুলি করে হত্যা

আপডেট : ১৬ জুন ২০১৬, ২০:৩৭
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তের গুলিতে মহিউদ্দিন (৫০) নামে এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন।
 
মহিউদ্দিন ঈদগড় ইউনিয়নের শরিফ পাড়ার ফয়েজ আহমদ মিয়াজীর ছেলে। এ ঘটনায় পুলিশ এক নারীকে আটক করেছে। আটক দিলোয়ারা বেগম (৪০) দক্ষিণ শরিফ পাড়ার আসাদুজ্জানের স্ত্রী। জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর ধারনা।