রাজধানীতে ১০ হাজার ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার

আপডেট : ১৭ জুন ২০১৬, ১৩:২৮
 
ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধ তথ্য (পশ্চিম) বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার টিম বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে। আজ শুক্রবার ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
 
গোপন সংবাদে খবর পেয়ে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধ তথ্য (পশ্চিম) বিভাগ ঢাকা মহানগরীর দারুস সালাম থানার বিএডিসি উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে রাস্তার পশ্চিম পাশে ফুটপাতের উপর থেকে মো. সাগর আহম্মেদ ওরফে বাহার (৩৭) ও মো. জাবেদ হোসেন (৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ১০ হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 
গ্রেফতাকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা কক্সবাজার জেলার টেকনাফ সীমান্তবর্তী এলাকার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা হিসাবে বিক্রি করে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। 
 
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
-বাসস