ফুলবাড়ীয়ায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২, আহত ১৮

আপডেট : ১৭ জুন ২০১৬, ১৬:৪৬
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের বড়বিলা বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ১৮ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতারে চিকিৎসাধীন রয়েছেন।
 
শুক্রবার সকাল আটটার দিকে ইউনিয়নের রোস্তম মেম্বার ও কছিম উদ্দিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছে।
 
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।