চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস নামে একটি ট্রেনের নিচে কাটা পড়ে মোশারফ হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে হাজীগঞ্জ উপজেলার ধেররা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোশারফ চাঁদপুর শহরের পুরানবাজার এলাকার আবদুল করিমের ছেলে।
চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি পাঠান জানান, শুক্রবার ভোরে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মোশারফের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা চাঁদপুর রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
