ফরিদপুরে ট্রেনের ধাক্কায় আব্দুল আলীম নামে এক প্রাক্তন ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের উত্তর আলীপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, সকাল সাড়ে ১০টার দিকে উত্তর আলীপুরের বাসিন্দা আব্দুল আলীম রেললাইন পার হচ্ছিলেন। ওই সময় রাজবাড়ী থেকে ফরিদপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
