রাজধানীতে অর্ধকোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ১

আপডেট : ১৮ জুন ২০১৬, ১৩:৪৬
রাজধানীর খিলক্ষেত এলাকায় এক কেজি তিন শ গ্রাম হেরোইন উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় সাইফুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
 
ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার মাসুদুর রহমান জানান, শুক্রবার রাতে খিলক্ষেতের নিকুঞ্জ-২ আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হেরোইনের আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা।