জার্মানির পররাষ্ট্র মন্ত্রী ফ্রাঙ্ক ওয়ালটার স্টেইনমাইরের ন্যাটোর সমালোচনা করে বলেন, বর্তমানে 'যুদ্ধ পারমর্শক'-এর কাজ করছে ন্যাটো।
এ সময় তিনি আরো বলেন, ন্যাটোর সাম্প্রতিক রণ কৌশল আঞ্চলিক নিরাপত্তার নিশ্চিতের বদলে আরো অনিরাপদ পরিবেশ সৃষ্টি করছে। ন্যাটো ভুক্ত দেশগুলোর জন্য রাশিয়ার সঙ্গে এক বৈরি সম্পর্ক তৈরি করছে।
এ সময় তিনি রাশিয়ার সঙ্গে আরো বেশি আলোচনা ও সহযোগীতার মাধ্যমে ন্যাটোর কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দেন।
পোল্যান্ডে রাশিয়ার আক্রমণের শঙ্কা প্রকাশ করে ন্যাটো সেখানে ৩১ হাজার সৈন্য এবং কয়েক ডজন জঙ্গী বিমান-জাহাজসহ ৩ হাজার যান নিয়ে এসেছে। এই সৈন্যদের মধ্যে ১৪ হাজার সৈন্য আমেরিকার, ১২ হাজার পোল্যান্ডের এবং এক হাজার সৈন্য যুক্তরাজ্যের।
এরূপ পরিস্থিতির কথা বর্ণনা করে ফ্রাঙ্ক জার্মানির বিল্ড আম সান্তাগকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, যুদ্ধ পরামর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়ে এবং অস্ত্রের ঝঙ্কার দেখিয়ে এই উত্তাপ আরো বাড়ানো উচিত হবে না। পশ্চিম বর্ডারে মিত্র বাহিনী একত্রে ট্যাঙ্কে মহড়া দিলে নিরাপত্তা নিশ্চিত হবে, এমন যারা বলছেন, তারা ভুল বলছেন।
তিনি আরো বলেন, অতীতের বোঝাপড়া নিয়ে নতুন করে আলোচনা তৈরি না করার পরামর্শ মেনে চলি আমরা। বিবিসি।
