টেলিপ্যাথির মাধ্যমে যোগাযোগ করা যাবে ফেসবুকে!

আপডেট : ১৮ জুন ২০১৬, ১৫:৩৯
ভবিষ্যতে নিজেদের টেলিপ্যাথিক চিন্তাভাবনা ও অনুভূতি শেয়ার করতে পারবেন ফেসবুক ব্যবহারকারীরা! কথাটা অবিশ্বাস্য মনে হচ্ছে তো, কিন্তু এই দাবিই করেছেন মার্ক জাকারবার্গ।
 
নিজের ফেসবুক পেজে লাইভ প্রশ্নোত্তর পর্বে এ কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগ জায়ান্টের এই প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও।
 
জাকারবার্গের শেয়ার করা বিবৃতির সারকথা হলো নতুন এক প্রজেক্ট নিয়ে কাজ করছেন ফেসবুকের গবেষকরা। এই প্রজেক্ট সফল হলে ফেসবুক ব্যবহারকারীরা এমন বিষয় নিয়ে চিন্তাভাবনা করতে ও তা নিয়ে লিখতে পারবেন, যা নিয়ে একই সময়ে অন্য ব্যবহারকারীরাও চিন্তাভাবনা করছেন। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।