১০ বছর সাজা ভোগ শেষে দেশে ফিরল এক ভারতীয়

আপডেট : ২০ জুন ২০১৬, ১৮:০৩
১০ বছর সাজাভোগ শেষে সোমবার বিকেলে নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ওরারাউ মুছমাতারি (৩০) নামে এক ভারতীয় নাগরিককে সেদেশের  পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
পুলিশ জানায়, অস্ত্রসহ অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ওরারাউ ১০ বছর আগে উপজেলার হাতিপাগার বিজিবি টহল দলের হাতে ধরা পড়ে। তিনি ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুর থানার ফকিরাপাড়া গ্রামের রূপেন্দ্র মুছমাতারির পুত্র। অবৈধ অস্ত্র ও অনুপ্রবেশকারী হিসেবে আদালত তাকে ১০ বছর সাজা দেয়। পরে দু'দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির পর তাকে দেশে পাঠানো হয়।