গাড়ি বোমা হামলায় সিরিয়া-জর্ডান সীমান্তে ৬ জর্ডানি সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা। এ ঘটনায় আরো ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩২ জুন) জর্দানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পেত্রা এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটায় সিরীয় সীমান্তের নিকটবর্তী আল-রুকবানে অবস্থিত একটি শরণার্থী শিবিরের কাছে এ হামলার ঘটনা ঘটে। এখানে ৭০ হাজার শরণার্থী আশ্রয় নিয়েছে।
এদিকে এই হামলাকে কাপুরুষাচিত হামলা বলে উল্লেখ করলেও কারা এ হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট করতে পারেনি দেশটির একটি টেলিভিশন চ্যানেল। কোনো জঙ্গি সংগঠনও এ হামলার দায় স্বীকার করেনি। আল-জাজিরা।
