চাঁপাইনবাবগঞ্জের বগচর সীমান্তে প্রায় তিন কোটি টাকা মূল্যের দুই কেজি ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার সকাল ৮টার দিকে এ পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি-১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক হাছান আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বিকেলে উল্লেখ করা হয়, বগচর সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার রেজাউল করিমের নেতৃত্বে একদল বিজিবি সদস্য সকাল ৮টার দিকে বগচর সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই পাচারকারী তাদের কাছে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগের ভেতর থেকে দুই কেজি ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
