আখাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২২ জুন ২০১৬, ১১:৩৫
 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে ফয়সাল মিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের উমেদপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ফয়সাল একই গ্রামের আমির হোসেনের ছেলে বলে জানা গেছে।
 
স্থানীয়রা জানায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় তাকে না পেয়ে খুঁজতে শুরু করে স্বজনরা। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।