নওগাঁর মহাদেবপুর উপজেলায় বাসচাপায় ব্যাটারি-চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই যাত্রী আহত হয়েছেন। নিহত লিটন জেলা সদরের পাঠাকাঠা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। অপরজনের পরিচয় জানা যায়নি।
বুধবার দুপুর একটার দিকে উপজেলাধীন নওগাঁ-রাজশাহী মহাসড়কের খামারবাড়ী এলাকায় রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক লিটন নিহত হন। গুরুতর আহত তিনজনকে জেলা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে অজ্ঞাত অপর এক ব্যক্তির মৃত্যু
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
