বিশ্বম্ভরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

আপডেট : ২২ জুন ২০১৬, ১৬:০১
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত. রমজান আলী (৩৮)  উপজেলার সলুকাবাদ ইউপির রামপুর গ্রামের ইধিছ মোহাম্মদের ছেলে।
 
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে উপজেলার রামপুর গ্রাম সংলগ্ন ধোপাজান-চলতি নদীতে বালু-পাথর আহরণ করতে যান রমজান আলী। দিবাগত রাত চারটার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
 
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, এ ব্যাপারে অপমৃত্যুর  মামলা হয়েছে।
 
এদিকে, রামপুর গ্রামে একই সময়ে বজ্রপাতে আব্বাছ আলী (২৫) নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন।