গঙ্গাচড়ায় বজ্রপাতে দুজনের মৃত্যু

আপডেট : ২২ জুন ২০১৬, ১৯:১০
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে  উপজেলার বালাটারি গ্রামে এ ঘটনা ঘটে।
 
গঙ্গাচড়া মডেল থানার ওসি জিন্নাত আলী জানান, রাতে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। ওই সময় বালাটারি গ্রামের বাচ্চা মিয়ার ছেলে মমিনুল ইসলাম (২৪) ও মোনাব্বর হোসেনের ছেলে হাসিবুল ইসলাম (১৯) বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বজ্রপাতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বুধবার সকালে তারা মারা যান।