ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে দ্বিতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। আজ ২ জুলাইয়ের বিভিন্ন গন্তব্যের টিকিট দেয়া হচ্ছে।
IMG0
লাইনে অপেক্ষমাণ টিকিট প্রার্থীরা জানায়, বুধবার ইফতারের পর থেকেই অনেকে ‘কাঙ্ক্ষিত’ টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছে। তবে বেশিরভাগ টিকিট প্রত্যাশীই এসেছেন সেহরির পর।
গত ১৫ জুন সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক ২২ জুন থেকে ২৬ জুন পর্যন্ত এবং ঢাকা ফেরার জন্য ১ থেকে ৫ জুলাই পর্যন্ত ঈদের অগ্রিম টিকিট বিক্রির কথা জানান।
