‘রোনালদোর কিছু প্রমাণের নেই’

আপডেট : ২০ মার্চ ২০১৯, ২১:৩৫

ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল দলে প্রত্যাবর্তনে শিহরিত জোয়াও ক্যানসেলো বলেছেন সুপারস্টারটির কোনো কিছুই প্রমাণের নেই। ৩৪ বছর বয়সী রোনালদো সর্বশেষ ২০১৮ বিশ্বকাপে দেশের হয়ে খেলেন। এখন আবার ইউরো ২০২০ এর বাছাইয়ে ইউক্রেন ও সার্বিয়ার বিরুদ্ধে খেলার জন্য আবার জাতীয় দলে ফিরলেন রোনালদো। তার জুভেন্তাস ও জাতীয় দল সতীর্থ ক্যানসেলো তারকা ফুটবলারটির পর্তুগাল দলে ফিরে আসায় খুশি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানো যে কোনো দলে খেললেই তার মান বাড়ে। আমরা জাতীয় দলে তার সঙ্গে খেলতে পারি বলে আনন্দ পাই। আর আমার জন্য বাড়তি পাওয়া জুভেন্তাসে খেলতে পারা। সে হচ্ছে আমাদের সাহায্যের জন্য আরও একজন খেলোয়াড় এবং অবশ্যই সে খুবই গুরুত্বপূর্ণ।’