চাঁপাইনবাবগঞ্জে ৬৩ কেজি গাঁজাসহ আটক ৩

আপডেট : ২৩ জুন ২০১৬, ১৪:০৩
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৬৩ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। আটক ব্যক্তিরা হলেন, জেলা সদর উপজেলার মহারাজপুর টিকরা এলাকার শেখ সাদী (২৭), শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুরের ইসমাইল হোসেন (৩১) এবং মহারাজপুর মাছানিয়াপাড়া এলাকার বাক্কার (২৪)।
 
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মহারাজপুর শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের এসব গাঁজাসহ আটক করা হয়। এ সময় দুইটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
 
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।
 
চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) নূরে আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে।