গার্মেন্টস শ্রমিকদের কেন্দ্রীয় তহবিলে ১১৮ কোটি টাকা

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২১:১৯

গার্মেন্টস শ্রমিকদের জন্য সরকার গঠিত কেন্দ্রীয় তহবিলে এ পর্যন্ত ১১৮ কোটি টাকা জমা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। এর মধ্যে শ্রমিকদের ৪৬ কোটি অনুদান দেওয়া হয়েছে। ৬৬ কোটি টাকা এফডিআর করা হয়েছে। আর বর্তমানে প্রায় ১১ কোটি টাকা স্থিতি রয়েছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় তিনি এ তথ্য জানান। এ সময় বলা হয়, শ্রমিকদের এ সুবিধার দিতে তাদের তথ্য কেন্দ্রীয় তথ্যভাণ্ডারের আওতায় আসতে হবে। এক্ষেত্রে আগামী ডিসেম্বরের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করার জন্য পোশাক শিল্প মালিকদের সংগঠনগুলো বিশেষত বিকেএমইএকে আল্টিমেটাম দেওয়া হয়েছে। সভায় বিজিএমইএ, বিকেএমইএ ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।