স্টেশনারি ও লেখার সামগ্রীর আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী পেপার ওয়ার্ল্ড মধ্যপ্রাচ্য অনুষ্ঠিত হয়েছে। মেসে ফ্র্যাঙ্কফুর্টের আয়োজনে একই সময়ে অনুষ্ঠিত লেদার ওয়ার্ল্ড মধ্যপ্রাচ্য প্রদর্শনীতেও চামড়াজাত পণ্যের বিশাল সম্মিলন ঘটে। ২০ মার্চ সম্পন্ন হওয়া তিনদিনব্যাপী পেপার ওয়ার্ল্ডের এটি ছিল নবম প্রদর্শনী। পৃথিবীর ৪২টি দেশ থেকে ৩০৫ জন প্রদর্শক আসেন তাদের পণ্যের প্রদর্শনী করতে। পেপার ওয়ার্ল্ড এবং লেদার ওয়ার্ল্ড এর এই যৌথ প্রদর্শনী দেখতে আসেন ৭ হাজার ১শ’ জনেরও বেশি বাণিজ্য দর্শক। কাগজ, অফিসের জন্য প্রয়োজনীয় সামগ্রী, চামড়া ও চামড়াজাত পণ্যের পাইকারি এবং খুচরা বাণিজ্যের জন্য এই এলাকায় এই প্রদর্শনীটি খুব বিখ্যাত। ম্যাটাডর বলপেন ইন্ডাস্র্বি পেপার ওয়ার্ল্ড মধ্যপ্রাচ্য ২০১৯ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। বাংলাদেশ ছাড়াও অংশ নেওয়া দেশগুলো হচ্ছে চীন, মিশর, ইরান, ভারত, জর্ডান, কুয়েত, ওমান, পাকিস্তান, সৌদি আরব, এবং সংযুক্ত আরব আমিরাত।— প্রেস বিজ্ঞপ্তি
