ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে সিভিল সার্ভিস দিবস উদযাপন

আপডেট : ২৩ জুন ২০১৬, ২০:৪৩
টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জনমুখী সেবা ও উদ্ভাবনী প্রয়াস’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস-২০১৬ উদযাপন করেছে ঢাকা জেলা প্রশাসন। এই দিবস উদযাপনে র‍্যালি ও আলোচনা সভা আয়োজন করেছে জেলা প্রশাসন।
  
ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো: মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ, ড. মো: সারোয়ার বারী। ঢাকার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন , জেলা প্রশাসন ‘নাগরিক সেবায় উদ্ভাবন’ বিষয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ইতোমধ্যে ২ দিনের প্রশিক্ষণ প্রদান করেছে এবং এই প্রশিক্ষণ কর্মশালা হতে প্রাপ্ত ১২ টি উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। জেলা প্রশাসন, ঢাকা এ প্রকল্পগুলোর সার্বিক ব্যবস্থাপনা ও আর্থিক সহযোগিতায় ভূমিকা রাখছে মর্মে জানিয়ে তিনি এ ধরণের আরো উদ্যোগ গ্রহণের জন্য কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ জানান। সেবা প্রদানে সেবা গ্রহণকারীর অর্থ, সময় ও ভিজিট কার্যকরভাবে কমিয়ে আনার উপর গুরুত্বারোপ করেন।
 
আন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, ঢাকা’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ‘পেপারলেস ইউএনও অফিস কেরানীগঞ্জ’, সাভারের প্রাক্তন সহকারী কমিশনার (ভূমি) জনাব মোহাম্মদ যুবায়ের ‘অটোমেশন পদ্ধতিতে ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন’, এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ঢাকার উপ-পরিচালক ‘দ্রুত ও নিরাপদ অভিবাসন এবং জনশক্তি প্রেরণ’ শীর্ষক উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন।
 
বিশেষ অতিথির বক্তব্যে উপ-পরিচালক স্থানীয় সরকার, সেবা প্রাপ্তিতে জনগণের সন্তুষ্টির মূল্যায়ন বিষয়টিকে অন্তর্ভুক্ত করায় উদ্ভাবকদের ধন্যবাদ জানান এবং উদ্ভাবনগুলোকে প্রাতিষ্ঠানিকীকরণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করেন।
 
অনুষ্ঠানের সভাপতি ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মজিবর রহমান বলেন যে, জনবহুল ঢাকা মহানগরীর পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের জন্য ‘ছাদে বাগান সৃজন’ শীর্ষক ঢাকা মেট্রোপলিটান কৃষি কর্মকর্তা রেজওয়ানা রহমানের উদ্ভাবনী উদ্যোগকে পুরষ্কৃত করা হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা’র উপ-পরিচালক (তথ্য), উপ-পরিচালক (পরিবার-পরিকল্পনা), জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।