বরিশালে অপহৃত দুই কলেজছাত্রী উদ্ধার

আপডেট : ২৪ জুন ২০১৬, ১০:৫২
বরিশাল নগরী থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে অপহৃত দুই কলেজছাত্রীকে উজিরপুরে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ডিবি পরিচয়দানকারী এক নারীকে আটক করা হয়েছে। এ সময় প্রাইভেটকার চালককেও আটক করা হয়েছে। 
 
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের উদ্ধার করা হয়।
 
উদ্ধার দুই কলেজছাত্রী সম্পর্কে খালাতো বোন বলে জানিয়েছে পুলিশ।
 
এ ঘটনায় আটককৃতরা হলেন- বরিশাল নগরীর কাশিপুর চৌমাথা এলাকার রাজ্জাক ইসলামের মেয়ে ডিবি পুলিশ পরিচয়দানকারী রাইয়ানা ইসলাম শাহীদা (২২) এবং প্রাইভেটকার চালক নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের বাবুল কাসেম হাওলাদারের ছেলে আনিচ হাওলাদার (৩০)। 
 
শাহীদা বরিশাল নগরীর সাগরদী বাজার সংলগ্ন চান্দু মার্কেট এলাকায় একটি বাসায় ডিবি পরিচয়ে ভাড়া থাকতেন এবং বটতলা এলাকার একটি বিউটি পার্লারে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।