প্রাক্তন সিনিয়র সচিব, বিশিষ্ট রম্য ও ক্রীড়া লেখক রণজিৎ বিশ্বাসের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ।
শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে রণজিৎ বিশ্বাসের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।
এই সময় চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন পুষ্পস্তবক অর্পণ করে প্রয়াত রণজিৎ বিশ্বাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এই সময় রণজিৎ বিশ্বাসের মরদেহের পাশে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
