শিবপুর উপজেলার কুন্দারপাড়ায় এলাকায় মাইক্রোবাস ও পাথরবাহী ট্রাকের সংঘর্ষে চিকিত্সকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার ১০ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজিষ্ট ডা. কলিমুল্লাহ (৫০) ও মাইক্রোবাস চালক মিজান (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে একদল চিকিত্সক ভৈরবের উদেশে রওনা দেন। সকাল ১০টার দিকে চিকিত্সকদের বহনকারী মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়ায় এলাকায় পৌঁছালে বিপরিতদিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি ধুমড়ে-মুচড়ে রাস্তার পার্শ্ববর্তী স্থানে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজিষ্ট ডা. কলিমুল্লা হ(৫০), মাইক্রোবাসের চালক মিজান নিহত হন।
