নগরীতে জুম্মার নামাজ শেষে মসজিদের সামনে লিফলেট বিতরণের সময় অন্তত ১০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তারা হিজবুত তাহরী’র লিফলেট বিতরণ করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) একেএম নাহিদুল ইসলাম সাংবাদিবদের জানান, আটকরা সকলেই শিবিরের নেতাকর্মী। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পরিস্কার হওয়া যাবে আটককৃত কেন লিফলেট বিতরণ করছিল। মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম বলেন, ১০ জনকে আটক করা হলেও তাদের মধ্যে একজন রয়েছে হিযবুত তাহরীর সদস্য। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
