সোনাগাজীতে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে জলদস্যু নিহত

আপডেট : ২৫ জুন ২০১৬, ১০:৫২
ফেনীর  সোনাগাজী উপজেলায় র‌্যাবের সঙ্গে গোলাগুলির ঘটনায় এক জলদস্যু নিহত হয়েছেন। নিহত গাব্বা মাসুদ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন।
 
শনিবার  ‍উপজেলার  চরচান্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
র‌্যাব জানায়, ভোরে গাব্বা মাসুদ তার অনুগামী ১০/১২ জন লোকলস্কর নিয়ে চরচান্দিয়া এলাকার সৌদি প্রবাসী এনামুল হক  ড্রাইভারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের  টহল দল সেখানে যায়। উপস্থিতি টের পেয়ে ডাকাতদলটি র‌্যাবের উপর গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও মাসুদ ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থল থেকে একটি সুটার গান, দুটি পিস্তল ও  আটটি তাজা বুলেট উদ্ধার করা হয়েছে।
 
র‌্যাব-৭ ফেনী  সিপিসি-১ এর অধিনায়ক স্কোয়াডন লিডার সাফায়াত জামিল ফাহিম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মাসুদের বিরুদ্ধে  হত্যা ও ডাকাতির ১০ টি মামলা রয়েছে। এ ছাড়া ফেনীর সোনাগাজী ইউপি নির্বাচনে নুর হোসেন সিপন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গাব্বা মাসুদ।