অস্ত্র দুর্নীতি মামলা থেকে নিজেকের মুক্তির জন্য আবেদন করার পর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার বিরুদ্ধে রায় দিয়েছে দেশটির আদালত। বিবিসি জানায়, আদালতের রায় অনুসারে জুমাসহ অন্যান্য আসামীদের দায়ী করেই চলবে মামলার কার্যক্রম।
১৯৯৯ সালে হওয়া এই মামলা সম্পর্কে ২০০৯ সালে দেয়া আদালতের রায়ের সমালোচনা করে বর্তমান রায়ে জানানো হয়, জ্যাকব জুমার বিরুদ্ধে আনা ৭৮৩টি অভিযোগ বাতিল করে দেয়ার কোন মানে হয় না। কোটি টাকার এই অস্ত্র ক্রয় দুর্নীতি নিয়ে মামলা চালিয়ে যাওয়া হবে বলেও জানানো হয়।
এদিকে শুরু থেকেই এ দুর্নীতির বিষয়টি অস্বীকার করে আসছেন জুমা। এ বিষয়ে জাতীয় প্রসিকিউটর শন আব্রাহাম ২০০৯ সালের রায়ের বিরোধিতা করে আপিল করলে আদালত জুমা সহ অন্যদের নিয়ে তদন্তের নির্দেশ দেয়।
এদিকে বিবিসি জানায়, এই রুল জুমা জন্য বড় ধরণের সমস্যা হয়ে দেখা দিয়েছে। কেননা এখন তাকেও এই মামলায় হাজিরা দিতে হবে এবং তার বিরুদ্ধে তদন্ত করা হবে। জুমা চাইলে সুপ্রিমকোর্টে এই রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারেন। কিন্তু তাতে খুব একটা লাভ হবে না বলে জানায় বিবিসির প্রতিবেদক। কেননা দক্ষিণ আফ্রিকায় হাইকোর্টের রায়ের খুব একটা পরিবর্তন হয়না সুপ্রিম কোর্টে। তবে জুমার জন্য শেষ অস্ত্র হিসেবে থাকছে সাংবিধানিক আদালতে আবেদন করা। সেখানে তিনি তার বিরুদ্ধে চলা মামলাটি বাতিলের আবেদন করতে পারেন। বিবিসি।
