রাবিতে শহীদ সোহরাওয়ার্দীর প্রতিকৃতি উন্মোচন

আপডেট : ২৬ জুন ২০১৬, ১৭:০১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে।
 
রবিবার দুপুরে শহীদ সোহরাওয়ার্দী হলের গেটে স্থাপিত প্রতিকৃতি উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। একই সাথে তিনি হল চত্বরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন, ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের পরিচালক অধ্যাপক স্বরোচিষ সরকার, ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক অধ্যাপক টিএমএম নূরুল মোদ্দাসের চৌধুরী, প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক মো. তাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে শহীদ সোহরাওয়ার্দী হল প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আনিসুর রহমান স্বাগত বক্তব্য দেন। প্রতিকৃতি উন্মোচন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হলের আবাসিক শিক্ষক মো. আব্দুল্লাহীল বাকী।