শিক্ষার্থী পায়েল হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ২৭ মার্চ

আপডেট : ২০ মার্চ ২০১৯, ২২:০৫

চট্টগ্রাম অফিস

আগামী ২৭ মার্চ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছে চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই সাথে হত্যা মামলার তিন আসামি হানিফ পরিবহণ বাসের চালক জামাল হোসেন, চালকের সহকারি ফয়সাল হোসেন ও সুপারভাইজার জনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক আবদুল হালিম গতকাল বুধবার এ আদেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই রাতে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে হানিফ পরিবহনের একটি বাসে করে চট্টগ্রাম থেকে ঢাকার পথে রওনা হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাইদুর রহমান পায়েল। দুইদিন পর ২৩ জুলাই মুন্সীগঞ্জ জেলার ভাটেরচর সেতুর নিচের খাল থেকে পায়েলের লাশ উদ্ধার করে গজারিয়া থানা পুলিশ।