নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া গ্রাম থেকে অজ্ঞাত (২৬) যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে এওজবালিয়া গ্রামের সেলিম ব্যাপারীর বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
সুধারাম থানার এসআই ইমতিয়াজ উদ্দিন জানান, সকালে পূর্ব এওজবালিয়া গ্রামের সেলিম ব্যাপারীর বাড়ির পাশে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
