বরিশাল-ভোলা সড়কে মালবাহী পিকআপভ্যানের চাপায় রিয়াজ হোসেন (২৫) নামের মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুই আরোহী।
সোমবার সকাল সাড়ে ১০টায় বরিশাল সদর উপজেলার দূর্গাপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াজ হোসেন বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের নরকাঠি এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
আহতরা হলেন- আবুল হোসেন ও আবুল। তাদের বরিশাল-শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
