গাজীপুরে বাসের চাপায় ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন।
সোমবার বিকালে সিটি করপোরেশনের নগরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ময়মনসিংহের গফরগাঁও থানার রসুলপুর গ্রামের ভ্যান চালক আব্দুল কাদের (৫০) ও নরসিংদীর বেলাব থানার পথেশ্বর এলাকার হোসেন আলী (২৭)।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আরিফ হোসেন জানান, বিকাল ৪টার দিকে ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি বাস বিপরীতমুখী একটি ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে স্বজনরা তাদের লাশ উদ্ধার করে নিয়ে গেছে।
