আজিমপুরে এতিম ও দুস্থদের মধ্যে ঈদ-বস্ত্র বিতরণ করলেন ডিএমপি কমিশনার

আপডেট : ২৭ জুন ২০১৬, ২০:১৪
ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উদ্যোগে আজিমপুর গভঃ গার্লস স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে অসহায়, গরীব, এতিম ও দুস্থদের মাঝে ঈদ-বস্ত্র বিতরণ করলেন-ডিএমপি কমিশনার।
 
সোমবার ডিএমপির লালবাগ বিভাগ আয়োজিত অসহায়, গরীব,এতিম ও দুস্থদের মাঝে ঈদ-বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন-ঢাকা মহানগরীর প্রত্যেকটি বিভাগে পর্যায়ক্রমে গরীব অসহায়দের মাঝে ঈদ-বস্ত্র বিতরণ করা হবে।  তারই অংশ হিসেবে লালবাগ বিভাগে গরীব দুস্থদের মাঝে শাড়ী, লুঙ্গি, থ্রিপিস ও শিশুদের কাপড় বিতরণ করা হল।
 
তিনি আরও বলেন-সামর্থ্যের সর্বোচ্চ বিন্দু দিয়ে চুরি ডাকাতি, ছিনতাই, মলমপার্টি তথা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিএমপির প্রত্যেকটি সদস্য রাত-দিন ২৪ ঘণ্টা কাজ করছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ রাস্তায় দাঁড়িয়ে ইফতার করছে। উক্ত ঈদ-বস্ত্র বিতরণ অনুষ্ঠানে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মারুফ হোসেন সরদারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।