সম্প্রতি বাকৃবির কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স সভাকক্ষে ডেনিস ইন্টারন্যাশন্যাল ডেভেলপমেন্ট এজেন্সির (ডানিডা) অর্থায়নে “আপগ্রেডিং পাঙ্গাস এন্ড তেলাপিয়া ভ্যালু চেইন ইন বাংলাদেশ” বিষয়ক দিনব্যাপী কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে ব্যাংফিস প্রকল্পের কান্ট্রি কো-অর্ডিনেটর ও ওয়ার্ক প্যাকেজ-২ এর টিম লিডার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের ডিন ও অর্থনীতি ও সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর বদিউজ্জামান সভাপতিত্ব করেন। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বাকৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জসিম উদ্দিন খান ও বিশেষ অতিথি হিসেবে বাকৃবির কৃষি অর্থনীতি বিভাগের এমিরিটাস অধ্যাপক ও বাকৃবির প্রাক্তন উপাচার্য ড. এম.এ. সাত্তার মণ্ডল উপস্থিত ছিলেন। - প্রেস বিজ্ঞপ্তি
