গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ মকছেদুল ইসলাম (১০) নীলকুঠি গ্রামের আবুল হোসেনের ছেলে। সে ফুলছড়ি এমএম কিন্ডারগার্টেন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
সোমবার সন্ধ্যায় গজারিয়া ইউনিয়নের নীলকুঠি এলাকায় মকছেদুল বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে পানিতে ডুব দেয়। এরপর আর সে ভেসে উঠেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ডুবুরিরা জাল ও রশি ফেলে অনেক চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।
