‘মানবিক বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনার

আপডেট : ২০ মার্চ ২০১৯, ২২:২৩

 

গত মঙ্গলবার বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের উদ্যোগে ‘মানবিক বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে বিশেষ অতিথির বক্তেব্য প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান বলেন, মানুষের জন্য দরদ ও মানবিকতা বঙ্গবন্ধু শুধু তার ভাষণে নয়, তার ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলন ঘটিয়েছিলেন। ৭ মার্চের ভাষণের মাধ্যমে তিনি বিশ্বের মানুষের নিকট মুক্তির জন্য মানবিক আবেদন করেছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি তাঁর জীবদ্দশায় সাধারণ মানুষের কথা বিবেচনা করে বিভিন্ন সহায়ক ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা চালু করার স্বপ্ন দেখেছিলেন।

সেমিনারে সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মীজানুর রহমান কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামরুল হাসান খান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, কলামিস্ট আব্দুল বাকী চৌধুরী নওয়াব, মিডিয়া ব্যক্তিত্ব ফয়সাল আহসানউল্লাহ কলামিস্ট অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস বক্তব্য প্রদান করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থান করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (সিরাজগঞ্জ) এর উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিত্ ঘোষ। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূর মোহাম্মদ প্রমুখ বক্তব্য প্রদান করেন। -প্রেস বিজ্ঞপ্তি