পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্স দেশের চারটি গন্তব্যে ১৯ টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক এম কামরুল ইসলাম মঙ্গলবার জানান, সংস্থাটি ঢাকা থেকে রাজশাহী, কক্সবাজার, যশোর ও সৈয়দপুরে ঈদের আগে ও পরে ফ্লাইট পরিচালনা করবে। এছাড়াও নিয়মিত ফ্লাইটের পাশাপাশি ঈদের আগে ০১ থেকে ০৫ জুলাই পর্যন্ত ঢাকা থেকে যশোর ও সৈয়দপুর রুটে একটি করে অতিরিক্ত ফ্লাইট এবং ১ থেকে ৩ জুলাই পর্যন্ত রাজশাহীতে ১টি করে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে।
ঈদের পরে, ৯ ও ১০ জুলাই যশোর, সৈয়দপুর এবং রাজশাহী থেকে ঢাকাগামী অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে। কক্সবাজার ও ঢাকার মধ্যে ৮ ও ১০ জুলাই ২টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এই বিমান সংস্থা।
