ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিলে ডুবে হামিম মাতুব্বর(৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের শাহাবুদ্দিন মাতুব্বরের ছেলে। শিশুটি স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলে লেখাপড়া করত।
পরিবারের লোকজন জানায়, বুধবার দুপুরে সহপাঠীদের সঙ্গে হামিম বিলে গোসল করতে যায়। এ সময় সে পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
