খালাস চেয়ে দণ্ডপ্রাপ্ত দুই মানবতাবিরোধী অপরাধীর আপিল

আপডেট : ৩০ জুন ২০১৬, ১২:৪০
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্তসহ দুই আসামি খালাস চেয়ে আপিল করেছেন।
 
এরা হলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মহিবুর রহমান বড় মিয়া এবং আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তার চাচাতো ভাই আব্দুর রাজ্জাক।
 
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে।
 
উল্লেখ্য, একাত্তরে মুক্তিযুদ্ধকালীন হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাদের একজনকে ফাঁসি এবং অন্য জনকে আমৃত্যু কারাদণ্ড দেয়।