বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

আপডেট : ৩০ জুন ২০১৬, ১৩:২৬
বগুড়ার আদমদীঘি উপজেলায় পায়ের রগ কেটে সাবেক স্ত্রীকে হত্যা চেষ্টার মামলায় তালাকপ্রাপ্ত স্বামীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল ইবনে করিম (৩৫) বগুড়ার আদমদীঘি উপজেলার তালশন গ্রামের বাসিন্দা।
 
বুধবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান আদালতে এ রায় ঘোষণা করেন।
 
এ মামলায় অপর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেয়া হয়েছে।
 
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, বগুড়ার ফুলবাড়ি উপজেলার সরকারপাড়া গ্রামের শাকিল সরকার (২৮), আদমদীঘি উপজেলার সেনগুপ্ত ঘোষ (৩৫) এবং দুপচাঁচিয়া উপজেলার বাটাহারা গ্রামের আহাদ আলী (৪০)। এদের মধ্যে শাকিল সরকার ও সেনগুপ্ত ঘোষ ছাড়া অন্যরা পলাতক রয়েছেন।